Saturday, 14 May 2016

পরিণাম

পূর্ণিমার চাঁদ ডুবে গেছে
তোমার বিদায়ের ক্ষণে
চারদিক ঘোর অন্ধকার।
সোনালি দিনের প্রতীক্ষায়
কেটে যাচ্ছে অগণিত রজনি।
মহাকালের গলগ্রহ হয়ে আমি
স্মৃতি আঁকড়ে ভাবোদ্দীপক হই।
প্রতিটি ক্ষণে-ক্ষণে মৃত্যু হয় আমার।

No comments:

Post a Comment